পাল বংশের শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও ।

সূচনা: বাংলার ইতিহাসে পাল বংশের প্রতিষ্ঠা এক গৌরবজনক অধ্যায়। পাল শাসনের প্রথম একশাে বছর ছিল এই বংশের গৌরবময় কাল।

পাল বংশের শাসকদের পরিচয় ----
প্রতিষ্ঠা: বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা করেন রাজা গােপাল | তিনি আনুমানিক ৭৫০-৭৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি বাংলার অধিকাংশ অঞ্চলকে নিজের শাসনাধীনে এনেছিলেন।
ধর্মপাল (আনুমানিক ৭৭৪-৮০৬ খ্রি.): 
গােপালের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন তাঁর পুত্র ধর্মপাল। তিনি ত্রিশক্তি দ্বন্দ্বে অংশগ্রহণ করেন। প্রতিহাররাজ নাগভট কনৌজ দখল করে ধর্মপালকে পরাজিত করেন। পরে রাষ্ট্রকূটরাজ তৃতীয় গােবিন্দ আর্যাবর্তে এসে নাগভটকে পরাজিত করেন। এরপর তৃতীয় গােবিন্দ দাক্ষিণাত্যে ফিরে যান। এই সুযােগে ধর্মপাল উত্তর ভারতে নিজের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন।
দেবপাল (আনুমানিক ৮০৬-৮৪৫ খ্রি.): ধর্মপালের মৃত্যুর পর তাঁর পুত্র দেবপাল সিংহাসনে বসেন। তাঁর সাম্রাজ্য পূর্বে আসাম থেকে পশ্চিমে কাশ্মীর সীমান্ত ও পাঞ্জাব এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যপর্বত পর্যন্ত বিস্তৃত ছিল।
পরবর্তী শাসকগণ: দেবপালের পরবর্তী উল্লেখযােগ্য পাল শাসকেরা ছিলেন বিগ্রহপাল, নারায়ণপাল, দ্বিতীয় গােপাল, রামপাল প্রমুখ। 
পতন: রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করলেও পরবর্তী পালরাজাদের দুর্বলতার কারণে এই বংশের পতন ঘটে

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال