সূচনা: পালরাজা দ্বিতীয় মহীপালের (১০৭০-৭৫ খ্রি.) রাজত্বকালে দিব্য বা দিব্যক-এর নেতৃত্বে কৈবর্তরা উত্তরবঙ্গে বিদ্রোহ করে। সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত কাব্যে এই বিদ্রোহের বিবরণ রয়েছে।
কৈবর্ত বিদ্রোহ : কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। পালশাসনকালে তারা বাংলার উত্তরভাগে বসবাস করত। পালরাজা দ্বিতীয় মহীপালের শাসনকালে কৈবর্তরা বিদ্রোহ ঘােষণা করে (আনুমানিক ১০৭০-৭১ খ্রি.)। পালরাষ্ট্রের কর্মচারী দিব্য এই বিদ্রোহে নেতৃত্ব দেন৷ পালরাজাদের দুর্বলতার সুযােগে দিব্য এই বিদ্রোহ গড়ে তােলেন|বিদ্রোহ দমন করতে গিয়ে মহীপাল নিহত হন। মহীপালের মৃত্যুর পর দিব্য বরেন্দ্র দখল করেন এবং সেখানকার রাজা হন। পরবর্তীকালে মহীপালের ছােটো ভাই রামপাল দিব্যকে দমন করে বরেন্দ্র উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। সন্ধ্যাকর নন্দীর ‘রামরচিত' কাব্যে কৈবর্ত বিদ্রোহের বিবরণ রয়েছে।
Tags
History
