সূচনা: বাণভট্ট, হিউয়েন সাং (সুয়ান জাং) প্রমুখ শশাঙ্ককে বৌদ্ধবিদ্বেষী বলে চিহ্নিত করলেও অনেক ইতিহাসবিদ এটিকে অতিরঞ্জন বলে মনে করেন।
শশাঙ্ক ও বৌদ্ধ ধর্মের মধ্যে সম্পর্ক শশাঙ্কের ধর্ম: শশাঙ্ক ছিলেন শিবের উপাসক অর্থাৎ শৈব। বৌদ্ধ বিদ্বেষের অভিযােগ: বাণভট্ট, হিউয়েন সাং-এর বিবরণ ও বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধধর্ম বিদ্বেষী বলে বর্ণনা করা হয়েছে | হর্ষবর্ধনের সভাকবি বাগভট্ট শশাঙ্ককে 'গৌড়াধম ও ‘গৌড়ভুজঙ্গ’ আখ্যা দিয়েছেন। তার বিরুদ্ধে আরও অভিযােগ রয়েছে যে, তিনি বহু বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেন। অনেক বৌদ্ধ স্মারকও তিনি ধবংস করেন।
অতিরঞ্জিত অভিযােগ: শশাঙ্কের বিরুদ্ধে বৌদ্ধ বিদ্বেষের যে অভিযােগ রয়েছে তা অতিরঞ্জিত বলে মনে হয়। কারণ— 0 হিউয়েন সাং শশাঙ্কের রাজত্বকালের কয়েক বছর পর কর্ণসুবর্গের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের সমৃদ্ধি দেখতে পেয়েছিলেন। শশাঙ্কের মৃত্যুর পঞ্চাশ বছর পর চিনা পর্যটক ইৎসিং বাংলায় এসে বৌদ্ধধর্মের জনপ্রিয়তা লক্ষ করেছিলেন। শশাঙ্ক যদি রম বৌদ্ধবিদ্বেষী হতেন তবে এমনটা দেখা যেত না। @ ড. রমেশচন্দ্র মজুমদার এবং ড. রমাপ্রসাদ চন্দ এই সিদ্ধান্তে এসেছেন যে, হর্ষবর্ধনের অনুগ্রহভাজন হিউয়েন সাং ও বাগভট্ট স্বভাবতই শশাঙ্ক বিদ্বেষী ছিলেন। সুতরাং তারা অযথা শশাঙ্কের চরিত্রকে কালিমালিপ্ত করতে চেয়েছেন।
Tags
History
