উত্তর : ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছিল বিন্ধ্যপর্বত। আর্যরা উত্তর অংশে বাস করত। তাই ওই অঞ্চলকে বলা হত আর্যাবর্ত। বিন্ধ্যপর্বতের দক্ষিণাংশে আর্যদের বিশেষ কোনাে প্রভাব ছিল না, তাই দক্ষিণভাগকে বলা হত দাক্ষিণাত্য। বিন্ধ্যপর্বত থেকে কন্যাকুমারিকা পর্যন্ত দাক্ষিণাত্য অঞ্চল বিস্তৃত ছিল। প্রাচীনকালে আর্যাবর্ত ও দাক্ষিণাত্যের মধ্যে যােগাযােগ সুগম না হওয়ায় দাক্ষিণাত্যে এক স্বতন্ত্র সংস্কৃতি গড়ে উঠতে দেখা যায়। দুই অঞ্চলের কোনাে কোনাে নৃপতি অন্য অঞ্চলে রাজ্য বিস্তার করতে সক্ষম হলেও দুই অঞ্চলের রাজনৈতিক ঐক্যে ছিল ভিন্ন পথে বাধা ছিল বিন্ধ্যপর্বত। এই আর্য ও অনার্য এই দুই সভ্যতার সমন্বয়েই গঠিত হয়েছিল ভারতীয় সভ্যতা।
Tags
History
