উত্তর : উপমহাদেশ কথার অর্থ হল মহাদেশের মতােই বৃহৎ একটি অঞ্চল। বিশালতা ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভারতবর্ষ ছিল এক অসাধারণ দেশ। ভারতের ভূপ্রকৃতিও ছিল মহাদেশের মতাে বৈচিত্র্যময়। মাউন্ট এভারেস্টের মতাে গিরিশৃঙ্গ, চেরাপুঞ্জির মতাে বারিপাতযুক্ত অঞ্চল, রাজস্থানের মতাে দিগন্ত বিস্তৃত মরুভূমি, দণ্ডকারণ্যের মতাে গহন অরণ্য এবং সিন্ধু-গঙ্গা-বিধৌত অঞলের মতাে উর্বর সমভূমি—সবই ভারতে বিদ্যমান। ভারতীয় জনগােষ্ঠীতেও বহু জাতির মিশ্রণ লক্ষ করা যায়। মহাদেশ সুলভ এই বিশালতা, প্রাকৃতিক বৈচিত্র্য ও বিভিন্ন জাতিগােষ্ঠীর অস্তিত্ব লক্ষ করে পণ্ডিতরা ভারতবর্ষকে ‘উপমহাদেশ’ আখ্যা দিয়েছেন।
Tags
History
