সূচনা: হজরত মহম্মদের মৃত্যু (৬৩২ খ্রি.)-র মাত্র একশাে বছরের মধ্যে ইসলাম ধর্ম আরব, সিরিয়া, মিশর অতিক্রম করে পূর্বে ভারত এবং পশ্চিম স্পেন পর্যন্ত প্রসারিত হয়।
ইসলামের প্রসারের কারণ ---_
[1] নীতিবােধ: ইসলামের সহজ-সরল নীতি, সহনশীলতা, ন্যায় ও সাম্যের আদর্শ সহজেই মানুষকে আকৃষ্ট করে। ফলে অনেকেই ইসলামে দীক্ষিত হয়।
[2] উদারতা: বেশকিছু ক্ষেত্রে মুসলমান শাসকেরা বিধর্মী প্রজাদের প্রতি উদারতা দেখান। এই উদারতার জন্যই ইসলামের প্রসার সহজ হয়।
[3] যুদ্ধাভিযান: বর্ধিত জনসংখ্যার চাপে আরবরা নতুন দেশে অভিযান চালায়। মুসলিম অধিকৃত অঞ্চলে জনসংখ্যার প্রসারের সঙ্গে ইসলামেরও প্রসার ঘটে।
[4] খ্রিস্টান করনীতি: বাইজানটাইনের খ্রিস্টান শাসকদের দ্বারা প্রচলিত করনীতি সিরিয়া, প্যালেস্টাইন ও মিশরবাসীকে দুর্দশার মুখে ঠেলে দেয়। এই সমস্ত দেশের অধিবাসীরা তাই আরবদের স্বাগত জানায় এবং ইসলামের প্রতি অনুরক্ত হয়ে ওঠে৷
[5] সৌভ্রাতৃত্ব: ইসলামের ভ্রাতৃত্বের আদর্শ সমগ্র আরব জাতির মনে ঐক্যবােধের জন্ম দেয়। এর ফলে ইসলামের প্রসার অনেক সহজ হয়।
Tags
History
