সূচনা: আরবরা ৭১২ খ্রিস্টাব্দে ভারতের উত্তর-পশ্চিম অবস্থিত সিন্ধুদেশ জয় করে আরবদের সিন্ধু বিজয়ের কাহিনি জানা যায় আবুবকর-কুফি অনূদিত ‘চাচনামা', মির মহম্মদ-মাসুম রচিত ‘তারিখ-ই-সিদ্ধ’ এবং আল বিলাদুরির রচনা থেকে।
আরবদের সিন্ধু জয়ের কারণ ---
[1] ইসলামের প্রচার: অনেকে মনে করেন যে ভারতবর্ষে ইসলামধর্ম বিস্তারের উদ্দেশ্যেই আরবরা সিন্ধু আক্রমণ করে। ড. এ এল শ্রীবাস্তবও বলেছেন, “ইসলাম ধর্মের বিস্তারের উদ্দেশ্যেই আরবরা সিন্ধুদেশ আক্রমণ করে”।তবে সিন্ধু জয়ের পর তারা কিন্তু ব্যাপকভাবে ধর্মান্তরিত করার কাজে অগ্রসর হয়নি।
[2] বাণিজ্যের প্রসার: ইউরােপের বাজারে ভারতের মশলা, রেশম প্রভৃতি পণ্যের চাহিদা ছিল। আরব বণিকরা সিন্ধু বিজয়ের মাধ্যমে এই বাণিজ্যে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছিল।
[3] সাম্রাজ্যের বিস্তার: হজরত মহম্মদের মৃত্যুর কুড়ি বছরের মধ্যেই আরবরা এশিয়া, আফ্রিকা ও ইউরােপের বিস্তীর্ণ অলে আধিপত্য বিস্তার করতে শুরু করে। সাম্রাজ্য বিস্তারের অঞ্চল হিসেবেই তারা সিন্ধুদেশ আক্রমণ ও অধিকার করে।
[4] প্রত্যক্ষ কারণ-লুণ্ঠন: সিংহলের রাজা, ইরাকের শাসক অল হজ্জাজের জন্য কিছু উপঢৌকন কয়েকটি জাহাজে পাঠান। সেগুলি দেবল (করাচি) বন্দরের কাছে, সিন্ধুর জলদস্যুরা লুণ্ঠন করে। এই ঘটনায় অল হজ্জাজ ক্ষুদ্ধ হন। তিনি সিন্ধুরাজ দাহিরকে পত্র পাঠিয়ে ক্ষতিপূরণ চান কিন্তু দাহির লুণ্ঠনের দায় অস্বীকার করেন ও ক্ষতিপূরণের দাবি নাকচ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অল হজ্জাজ সিন্ধুদেশ অভিযান করার নির্দেশ দেন।
Tags
History
