প্রাচীন ভারতে বাংলা বাদে উত্তর ও দক্ষিণ ভারতে অন্যান্য আঞ্চলিক শক্তির উত্থান ঘটে—বিশ্লেষণ করাে।

প্রাচীন ভারতে আঞ্চলিক শক্তির উত্থান ---

প্রাচীন ভারতে বাংলার বাইরে উত্তর ও দক্ষিণ ভারতে বেশকিছু নতুন রাজবংশের উদ্ভব ঘটে। উত্তর ভারতে এই ধরনের একটি রাজবংশ ছিল গুর্জর-প্রতিহার শক্তি। অন্যদিকে দক্ষিণ ভারতে ছিল চালুক্য, রাষ্ট্রকূট ও পল্লব এবং চোল রাজশক্তি।

[1] উত্তর ভারত: ----
i) গুর্জর-প্রতিহার : গুর্জর-প্রতিহার বংশের রাজারা নিজেদেরকে সূর্যবংশীয় বলে পরিচয় দিতেন৷ রামায়ণে রামচন্দ্রের কনিষ্ঠ ভাই লক্ষ্মণের বংশধর বলে এঁরা নিজেদেরকে প্রচার করতেন। রাজা হরিচন্দ্র ছিলেন গুর্জর-প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা। গুর্জর প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন মিহির ভােজ বা প্রথম ভােজ (৮৩৫-৮৮৫ খ্রি.) |
ii) থানেশ্বরের পুষ্যভূতি বংশ: খ্রিস্টীয় পঞ্চম শতকের শেষ ও ষষ্ঠ শতকের সূচনালগ্নে পূর্ব পাঞ্জাবে কুরুক্ষেত্রের কাছে থানেশ্বরের পুষ্যভূতি বংশ প্রতিষ্ঠিত হয়। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যভূতি৷ হর্ষবর্ধন ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা।

[2] দক্ষিণ ভারত: ---
i) চালুক্য : ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়কালে চালুক্য রাজশক্তির উত্থান ঘটে। চালুক্যদের রাজধানীর নাম ছিল বাতাপি (বাদামি) চালুক্য রাজশক্তির তিনটি শাখা ছিল যথা—বাতাপি, কল্যাণী, বেঙ্গি। বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠা করেন জয়সিংহ। এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। বেঙ্গির চালুক্য বংশের প্রতিষ্ঠা করেন দ্বিতীয় পুলকেশীর ভাই কুজ-বিষুবর্ধন। কল্যাণীর চালুক্যবংশের প্রতিষ্ঠা করেন দ্বিতীয় তৈলক (তৈল)। এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ষষ্ঠ বিক্রমাদিত্য (ত্রিভুবনমল্ল বিক্রমাদিত্য)।
ii) রাষ্ট্রকূট : চালুক্য শক্তির পতনের পর দক্ষিণ ভারতে রাষ্ট্রকূটদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন দন্তিদূর্গ। এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন তৃতীয় গােবিন্দা iii) পল্লব: সাতবাহন শক্তির পতনের পর কৃয়া নদীর তীরবর্তী কাঞিনগরকে ঘিরে প্রতিষ্ঠিত হয় পল্লব রাজ্য। পল্লবরা সাতবাহনদের সামন্ত ছিল। কিন্তু সাতবাহন শক্তির দূর্বলতার সুযােগে এরা দক্ষিণ ভারতে শেষপর্যন্ত স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। পল্লব রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শিবস্কন্দবর্মন। এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম নরসিংহবর্মন, যিনি মহামল্ল উপাধি নেন। 
iv) চোল : বর্তমান পেন্নার ও ভেলার নদীর মধ্যবর্তী এলাকায় গড়ে ওঠে চোলরাজ্য। এই রাজ্যটি তাঞ্জোর, ত্রিচিনােপল্লি ও পদুকোটাই নিয়ে গঠিত ছিল। চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কারিকল৷ এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال