ত্রিশক্তি দ্বন্দ্বের ফলাফল/গুরুত্ব আলোচনা কর ?

ভূমিকা: কনৌজ দখলের লক্ষ্যে বাংলার পাল, রাজপুতানা ও মালবের গুর্জর-প্রতিহার এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট—এই তিন শক্তিই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়। 

ত্রিশক্তি দ্বন্দ্বের ফলাফল / গুরুত্ব ----

[1] শক্তিক্ষয়: তিনটি প্রায় সমক্ষমতাসম্পন্ন রাজশক্তি একটানা লড়াই চালানােয় তাদের সকলেরই কমবেশি আর্থিক ও সামরিক শক্তি ক্ষয় হয়।
[2] রাষ্ট্রীয় ঐক্যে ভাঙন : এই তিন রাজশক্তির ক্ষমতা কমে যাওয়ায় বেশকিছু ছােটো ছােটো স্বাধীন রাজ্যের উত্থান ঘটে। ফলে হর্ষবর্ধনের আমলে গড়ে ওঠা রাষ্ট্রীয় ঐক্যে পুনরায় ভাঙন ধরে। 
[3] তুর্কি আক্রমণ: তিন প্রধান রাজশক্তির ক্ষমতাহ্রাস ও রাষ্ট্রীয় ঐক্যে ভাঙন তুর্কি আক্রমণকারীদের ভারতজয়কে অনেক সহজ করে দেয়।
[4] আঞ্চলিকতাবাদের উত্থান: ত্রিশক্তি দ্বন্দ্বের ফলশ্রুতি হিসেবে ভারতীয় রাজনীতিতে ক্ষুদ্র আঞ্চলিকতাবাদের উত্থান ঘটে। 
[5] কৃষক বিদ্রোহ: সামরিক খরচ জোগানাের উদ্দেশ্যে এই তিন রাজশক্তিই রাজস্ব বৃদ্ধি করলে কৃষকপ্রজারা বিদ্রোহী হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায় উত্তরবঙ্গের বরেন্দ্রভূমিতে দিব্যকের নেতৃত্বে পালরাজা দ্বিতীয় মহীপালের আমলে কৈবর্ত বিদ্রোহ ঘটে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال