ফাইটো হরমােন কাকে বলে? ফাইটো হরমােনের প্রধান কাজগুলি লেখাে।

উঃ উদ্ভিদ দেহের ভাজককলা থেকে উৎপন্ন যে জৈব রাসায়নিক উপাদান দেহ তরলের মাধ্যমে ব্যাপন পদ্ধতিতে উৎপত্তিস্থান থেকে দূরে বাহিত হয়ে নির্দিষ্ট কলাকোশের শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে এবং কাজের শেষে ধ্বংস হয়ে যায়, তাকে উদ্ভিদ হরমােন বা ফাইটো হরমােন বলে।

এর প্রধান কাজগুলি হল—

(i) উদ্ভিদের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি : অক্সিন হরমােনটি বীজপত্র, ভূণমুকুল, কাণ্ড ও মূলের অগ্রভাগে থাকে এবং কোশ বিভাজন ঘটিয়ে উদ্ভিদের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি ঘটায়। 
(ii) ফুল ফোটানাে: ফ্লোরিজেন নামক এক ধরনের হরমােন গাছের ফুল ফোটাতে সাহায্য করে।
(iii) অঙ্কুরােদগম : জিব্বেরেলিন হরমােন বীজের অঙ্কুরােদ্গম ত্বরান্বিত করে ও চারা গাছ জন্মাতে সাহায্য করে।

এ ছাড়া মুকুলােদ্গম, ট্রপিকচলন নিয়ন্ত্রণসহ নানা কাজে হরমােন সাহায্য করে ।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال