সুপ্রাচীন অতীত থেকেই আরবের সঙ্গে ভারতের এক সম্পর্ক গড়ে উঠেছিল। ইসলাম ধর্মের সূচনার আগে থেকেই আরবের ব্যবসায়ী ও পর্যটকরা ভারতে আসে। তবে আরবরা ৭১২ খ্রিস্টাব্দে প্রথমবার ভারতে অভিযান চালায়। এইসময়ে ইরাকের শাসনকর্তা অল হজ্জাজের সেনাপতি মহম্মদ বিন কাশিমরাও-এর যুদ্ধে সিন্ধুরাজ দাহিরকে পরাজিত ও নিহত করে সিন্ধু জয় করেন
সিংহলের রাজা, ইরাকের শাসনকর্তা অল হজ্জাজের উদ্দেশ্যে কিছু উপঢৌকনসহ কয়েকটি জাহাজ পাঠালে সেগুলি দেবল (করাচি) বন্দরের কাছে, সিন্ধুর জলদস্যুরা লুণ্ঠন করে। এই লুণ্ঠনের ঘটনা শুনে ইরাকের শাসনকর্তা, সিন্ধুরাজ দাহিরকে এক চরমপত্র পাঠিয়ে ক্ষতিপূরণের দাবি জানান। কিন্তু সিধুরাজ দাহির। লুণ্ঠনের দায় অস্বীকার করে ক্ষতিপূরণের দাবি নস্যাৎ করলে এল হজ্জাজ সিন্ধুদেশে অভিযান শুরুর নির্দেশ দেন।
Tags
History
