সপ্তম শ্রেণীর ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা অধ্যায় থেকে SAQ প্রশ্নোত্তর

1. রামচরিত কাব্যের রচয়িতা কে? 
উঃ রামচরিত কাব্যের রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী। 
2. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হন? 
উঃ মহম্মদ ঘােরি তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়ী হন।
3. হিজরত কাকে বলে? 
উঃ জীবন, সম্পত্তি ও ধর্ম রক্ষার জন্য অনুগামী-সহ হজরত মহম্মদের মক্কা ছেড়ে মদিনা গমনকে হিজরত বলে।
4.  নালন্দা বৌদ্ধবিহার কোন্ সম্রাটদের আমলে তৈরি হয়েছিল ? 
উঃ গুপ্ত সম্রাটদের আমলে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল৷ 
5. দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন?
উঃ বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর। তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে সুপরিচিত ছিলেন।
6. দীপঙ্কর শ্রীজ্ঞান কোন্ মহাবিহারের সাথে যুক্ত ছিলেন? 
উঃ দীপঙ্কর শ্রীজ্ঞান বিক্রমশীলা মহাবিহারের সাথে যুক্ত ছিলেন। 
7. পঞ্চরত্নের (সেন রাজসভার) নাম লেখাে।
উঃ পঞ্চরত্নের (সেন রাজসভার) নাম হল জয়দেব, ধােয়ী, গােবর্ধন, উপতিধর এবং শরন।
8. কোন্ তুর্কি সেনাপতি নদিয়া জয় করেন? 
উঃ তুর্কি সেনৗপতি বখতিয়ার খলজি নদিয়া জয় করেন। 
9. নগরম কী ?
নগরম হল চোলরাজ্যের নগর পরিষদ।
10. চোল রাজ্যে ব্রাক্ষ্মণদের যে জমি দান করা হত সেই জমিকে কী বলা হত?
উঃ চোল রাজ্যে ব্রাক্ষ্মণদের যে জমি দান করা হত সেই জমিকে ব্রম্মদেয় বলা হত।
11. পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানীর নাম লেখাে।
উঃ পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানীর নাম হল চক্রপাণি দত্ত।
12. অতীশ দীপঙ্করের বাড়ি কী নামে পরিচিত?
উঃ অতীশ দীপঙ্করের বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত।
13. নির্বাণ শব্দের অর্থ কী?
উঃ নির্বাণ শব্দের অর্থ হল যুক্তি ।
14. কৌলিন্যপ্রথা কোন্ রাজা চালু করেন? উঃ বল্লাল সেন কৌলিন্যপ্রথা চালু করেন।
15. চোল রাজ্যের প্রদেশকে কী বলা হত ?
উঃ চোল রাজ্যের প্রদেশকে বলা হত মণ্ডলম। 
16. বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত পন্ডিত কে ছিলেন?
উঃ বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর। 
17. অতীশ দীপঙ্কর তিব্বতে কোন্ ধর্ম প্রচার করেন ?
উঃ অতীশ দীপঙ্কর তিব্বতে মহাযান বৌদ্ধধর্ম প্রচার করেন। 
18. পাল ও সেন যুগের প্রধান ফসলগুলি কী ছিল? 
উঃ পাল ও সেনযুগের প্রধান ফসলগুলি ছিল ধান, সরষে, নানা রকমের ফল (আম, কাঠাল, কলা, ডালিম, খেজুর) কার্পাস ।
19. তিব্বতের রাজধানীর নাম লেখাে। 
উঃ তিব্বতের রাজধানীর নাম লাসা।
20. সােমপুর বিহার কোথায় অবস্থিত ? উঃ সােমপুর বিহার পাহাড়পুরে অবস্থিত। 
21. বিক্রমশীলা মহাবিহারে কতজন আচার্য ছিলেন?
উঃ বিক্রমশীলা মহাবিহারে একশাের বেশি আচার্য ছিলেন। 
22. পাল যুগের বৌদ্ধবিহার কোথায় আবিষ্কৃত হয়েছে?
উঃ পাল যুগের বৌদ্ধবিহার (বিক্রমশীলা মহাবিহার) মগধের উত্তর ভাগে গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে আবিষ্কৃত হয়েছে।
23. পাল রাজাদের আমলে তৈরি ভূপগুলি দেখতে কেমন ছিল?
উঃ পাল রাজাদের আমলে তৈরি স্থূপগুলি শিখরের মতাে দেখতে ছিল ।
24. ব্রাম্মণসর্বস্ব বইটি কার লেখা? 
উঃ ব্রাম্মণসর্বস্ব বইটি হলায়ুধ-এর লেখা। 
26. অতীশ দীপঙ্কর কার কাছে দীক্ষা নেন? 
উঃ অতীশ দীপঙ্কর দীক্ষা নেন শীলরক্ষিতের কাছে।
25. চর্যাপদ কী ? 
উঃ চর্যাপদ হল খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন।
27. সদুক্তিকর্ণামৃত গ্রন্থের রচয়িতা কে ছিলেন?  উঃ সদুক্তিকর্ণামৃত গ্রন্থের রচয়িতা ছিলেন শ্রীধরদাস।
28. বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্রগুলাে কী নামে পরিচিত ছিল ?
উঃ বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্রগুলাে বিহার নামে পরিচিত ছিল।
29. কখন বিক্রমশীলা মহাবিহার ধ্বংস হয় ? 
উঃ ত্রয়ােদশ শতকে বিক্রমশীলা মহাবিহার ধবংস হয়।
30. শ্রেষ্ঠী কাদের বলা হয় ? 
উঃ ধনী বণিকদের শ্রেষ্ঠী বলা হয়।
31. পাল ও সেন যুগের শিল্পদ্রব্যের মধ্যে প্রধান সামগ্রী কী ছিল ?
উঃ পাল ও সেন যুগের শিল্পদ্রব্যের মধ্যে প্রধান সামগ্রী ছিল কার্পাস বস্ত্র।
32. নালন্দা বিশ্ববিদ্যালয় কোন্ শতকে তৈরি হয়েছিল ? 
উঃ খ্রিস্টীয় পঞ্চম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। 
33.  অতীশ দীপঙ্করের সমাধিস্থল কোথায় ?
উঃ অতীশ দীপঙ্করের সমাধিস্থল তিববতের পাসার কাছে অবস্থিত।
34. শীলরক্ষিত কে ছিলেন?
উঃ ওদন্তপুরী বিহারের আচার্য ছিলেন শীলরক্ষিত।
35. শ্রীনিবাস কোন্ যুগের গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ ছিলেন? 
উঃ সেন যুগের গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ ছিলেন শ্রীনিবাস। 
36. বৌদ্ধধর্মে চিরতরে মুক্তিকে কী বলা হয় ?
উঃ বৌদ্ধধর্মে চিরতরে মুক্তিকে বলা হয় নির্বাণা ।
37. কে তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন? 
উঃ দীপঙ্কর শ্রীজ্ঞান (অতীশ) তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন।
38. হজরত মহম্মদ কত সালে জন্মগ্রহণ করেন?
উঃ হজরত মুহম্মদ ৫৭০ সালে জন্মগ্রহণ করেন।
39. আঙ্কোরভাটের বিষ্ণুমন্দির কোথায় অবস্থিত ? 
উঃ আঙ্কোরভাটের বিমুমন্দির কম্বােডিয়ায় অবস্থিত।
40. কোন সময় আঙ্কোরভাটের বিষ্ণুমন্দির  বিষ্ণুমন্দির তৈরি হয়? 
উঃ দ্বাদশ শতকের প্রথম ভাগে আঙ্কোরভাটের বিষ্ণুমন্দির তৈরি হয়।
41. হজরত মহম্মদ কত সালে মারা গিয়েছিল ?
উঃ হজরত মহম্মদ ৬৩২ সালে মারা গিয়েছিল। 
42. চিকিৎসাসংগ্রহ গ্রন্থটি কে রচনা করেন?
উঃ চিকিৎসাসংগ্রহ গ্রন্থটি চক্রপাণি দত্তের রচনা |
43. সপ্তম শতকে পুরােনাে বাণিজ্যপথগুলির গুরুত্ব কেন কমে গিয়েছিল?
উঃ সপ্তম শতকে উত্তর ভারতের বেশকিছু জায়গায় ব্যাবসাবাণিজ্যের মন্দা দেখা যায়, যার ফলে পুরােনাে বাণিজ্যপথগুলির গুরুত্ব কমে গিয়েছিল।
44. বেদুইন কাদের বলা হয়?
উঃ আরবের যাযাবর মানুষদের বেদুইন বলা হয়।
45. নবম-দশম শতাব্দীতে গড়ে ওঠা আঞ্চলিক গােষ্ঠীগুলির মিল কোথায় ছিল ?
উঃ নবম-দশম শতাব্দীতে গড়ে ওঠা আঞ্চলিক গােষ্ঠীগুলির মধ্যে মিল এই ছিল যে, এরা কেউ পরিশ্রম করে উৎপাদন করত না ।
46. রামপালের রাজধানী কোথায় অবস্থিত ?
উঃ রামাবতী নগরে রামপালের রাজধানী অবস্থিত।
47. কাবেরী উপত্যকায় নতুন গ্রামের পত্তন হয়েছিল কেন? 
উঃ ব্রাক্ষ্মণদের ব্রম্মদেয় জমি দেওয়ার ফলে কাবেরী উপত্যকায় ব্রাম্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বস্তু নতুন নতুন গ্রামের পত্তন হয়েছিল।
48. পালযুগে দুজন বিখ্যাত শিল্পীর নাম লেখাে। 
উঃ পালযুগে দুজন বিখ্যাত শিল্পী হলেন ধীমান ও বীট পাল৷
49. হিজরত কাকে বলে ?
উঃ হজরত মহম্মদের মক্কা থেকে মদিনায় চলে যাওয়াকে হিজরত বলে।
50. নালন্দা বৌদ্ধবিহার কোন সম্রাটের আমলে তৈরি হয়েছিল? 
উঃ নালন্দা বৌদ্ধবিহার গুপ্ত সম্রাটের আমলে তৈরি হয়েছিল। 
51. কত সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল?
উঃ ১১৯২ সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال