মুঘল সাম্রাজ্যের প্রাশাসনিক আদর্শ ছিল মূলত
বিভিন্ন গােষ্ঠীকে সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে এক যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তােলা। আকবরের প্রশাসনিক আদর্শ ছিল মূলত তৈমুরীয়, পারসিক এবং ভারতীয় রাজতন্ত্রের সংমিশ্রণ | এই আদর্শে দেখা যায় মুঘল বাদশাহ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী শাসন করবেন| প্রজাদের প্রতি তার পিতৃ-সুলভ ভালােবাসা থাকবে। অর্থাৎ মুঘল সম্রাটের শাসন করার অধিকার অন্য কোনাে শাসকের কাছ থেকে পাওয়া নয়, তা হল তার নিজের ক্ষমতা। এ ছাড়াও দেখা যায় এই আদর্শে বলা হয়, কোনাে ব্যক্তি বা গােষ্ঠীর প্রতি মুঘল সম্রাটের পক্ষপাত থাকবে না| মুঘল সাম্রাজ্যের এই প্রশাসনিক আদর্শের সফল রূপায়ণ ঘটে আকবরের আমলে| মুঘল সম্রাট আকবর সকলের প্রতি সহনশীলতা দেখানাের লক্ষ্যে গড়ে তােলেন সুলহ-ইকুল নীতি। এই ভিত্তিতে গড়ে তুলেছিলেন দীন-ই-ইলাহি নামে ব্যক্তিগত মতাদর্শ।
Tags
History
