1. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ বাবর ও ইব্রাহিম লােদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল।
2. পানিপথের প্রথম যুদ্ধে কে পরাস্ত হয়েছিলেন?
উঃ পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লােদি পরাস্ত হয়েছিলেন।
3. খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ বাবর ও মেবারের রানা সংগ্রাম সিংহের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল।
4. ঘর্ঘরার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
উঃ ঘর্ঘরার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন আফগান শাসক ও বাংলার শাসকের মিলিত জোট।
5. বাবর কী উপাধি গ্রহণ করেছিলেন?
উঃ বাবর বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন।
6. চৌসার যুদ্ধে কে জয়লাভ করেছিলেন?
উঃ শের খাঁ বা শেরশাহ চৌসার যুদ্ধে জয়লাভ করেছিলেন।
7. মুঘল সম্রাট হুমায়ুন কার কাছে পরাজিত হয়েছিলেন?
উঃ মুঘল সম্রাট হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন।
8. ব্রহ্লাজিৎ গৌড় কে ছিলেন?
উঃ শেরশাহের প্রধান হিন্দু সেনাপতি ছিলেন ব্রজিৎ গৌড়।
9. গ্র্যান্ড ট্রাংক রােড’ কে নির্মাণ করেন?
উঃ শেরশাহ গ্র্যান্ড ট্রাংক রােড' নির্মাণ করেন।
10. শেরশাহের পূর্বনাম কী ছিল?
উঃ শেরশাহের পূর্বনাম ফরিদ খা।
11. হুমায়ুন কোন্ যুদ্ধে শেরশাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন?
উঃ সুমায়ুন বিধ্বগ্রামের যুদ্ধে শেরশাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন।
12. ‘হুমায়ুন’ শব্দের অর্থ কী?
উঃ হূমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান।
13. ‘ওয়াতন’ শব্দের অর্থ কী?
উঃ ‘ওয়াতন’ শব্দের অর্থ হল নিজের ভিটে বা এলাকা, স্বদেশ ।
14. ‘পাট্টা’ ও ‘কবুলিয়ত’ চালু করেন কে?
উঃ শেরশাহ ‘পাট্টা’ ও ‘কবুলিয়ত’ চালু করেন।
15. আকবরের অভিভাবক কে ছিলেন?
উঃ আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খান |
16. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ আকবর ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল।
17. হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল।
18. ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন?
উঃ ভারতের প্রথম মুঘল বাদশাহ ছিলেন বাবর।
19. আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সংগীতজ্ঞ কে ছিলেন?
উঃ তানসেন ছিলেন আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সংগীতজ্ঞ।
20. প্রথম জাতীয় সম্রাট হিসেবে কাকে চিহ্নিত করা যায় ?
উঃ মুঘল সম্রাট আকবরকে প্রথম জাতীয় সম্রাট হিসেবে চিহ্নিত করা যায়।
21. আকবরের সময়কালে ওয়াজির-ই-আজম বা প্রধানমন্ত্রী কে হন?
উঃ আকবরের সময়কালে মহেশ দাস বা বীরবল ওয়াজির ই আজম বা প্রধানমন্ত্রী হন।
22. টোডরমল কে?
উঃ মুঘল সম্রাট আকবরের রাজস্বমন্ত্রী ছিলেন টোডরমল।
23. মুঘল নামের উৎপত্তি ঘটেছে কোন্ শব্দ থেকে?
উঃ মােঙ্গল শব্দ থেকে মুঘল নামের উৎপত্তি ঘটেছে
24. চেঙ্গিস খাঁ ও তৈমুর লঙের রক্ত কার ধমনীতে মিশেছিল?
উঃ বাবরের ধমনীতে চেঙ্গিস খাঁ ও তৈমুর লঙের রক্ত মিশেছিল৷
25. ‘মনসব কথাটির অর্থ কী?
উঃ ‘মনসব কথার অর্থ পদমর্যাদা।
26. বাবরের পিতার নাম কী?
উঃ বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা।
27. চম্পক রায় কে?
উঃ চম্পক রায় ছিলেন বুন্দেলখণ্ডের রাজপুত গােষ্ঠীর নেতা।
28. তৈমুর লঙ কবে উত্তর ভারত আক্রমণ করেছিলেন?
উঃ তৈমুর লঙ ১৩৯৮ খ্রিস্টাব্দে উত্তর ভারত আক্রমণ করেছিলেন।
29. বাবর কত বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পেয়েছিলেন?
উঃ বাবর মাত্র ১২ বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পেয়েছিলেন।
30. মুঘলরা সুলতান শব্দটি কোন্ ক্ষেত্রে ব্যবহার করত ?
উঃ যুবরাজদের নাম উল্লেখের আগে সুলতান শব্দটি ব্যবহার করত।
31. কোন্ যুদ্ধে তুরস্কের অটোমান তুর্কি সেনাবাহিনী পারস্যের রাজশক্তি সফাবিদের পরাজিত করে?
উঃ ১৫১৪ খ্রিস্টাব্দে চলদিরানের যুদ্ধে অটোমান তুর্কিরা সফাবিদের পরাজিত করে।
32. কোন্ যুদ্ধে সফাবিরা উজবেকদের হারান ?
উঃ ১৫২৮ খ্রিস্টাব্দে জামের যুদ্ধে সফাবিরা উজবেকদের হারান।
33. বাবর’ শব্দের বাংলা অর্থ কী?
উঃ ‘বাবর’ শব্দের বাংলা অর্থ হল বাঘ।
34. মুঘল শাসনের অন্যতম একটি বৈশিষ্ট্য কী? উঃ মুঘল শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল শাসক শ্রেণির সঙ্গে অভিজাতদের যোগাযোগ ।
35. মুঘলদের প্রধান দুই বিরােধী শক্তি কারা ছিল?
উঃ রাজপুত এবং আফগানরা ছিল মুঘলদের প্রধান দুই বিরােধী শক্তি।
36. ‘সড়ক-ই-আজম’ বা গ্র্যান্ড ট্রাংক কী?
উঃ শেরশাহ বাংলার সােনার গাঁ থেকে পেশােয়া পর্যন্ত বিস্তৃত যে রাস্তার সংস্কার করান তার নাম হল ‘সড়ক-ই-আজম’ বা ‘গ্র্যান্ড ট্রাংক রােড।
37. আকবর কত বছর বয়সে শাসনভার পান?
উঃ আকবর ১৩ বছর বয়সে শাসনভার পান।
38. হিমু কে ?
উঃ আদিল শাহের প্রধানমন্ত্রী ছিলেন হিমু।
39. দহসালা ব্যবস্থা কে প্রবর্তন করেন? উঃ দহসালা ব্যবস্থা মুঘল সম্রাট আকবর প্রবর্তন করেন।
40. আকবর কবে রাজপুতদের চিতাের দুর্গ জয় করেন?
উঃ ১৫৬৮ খ্রিস্টাব্দে আকবর রাজপুতদের চিতাের দুর্গ জয় করেন।
41. আকবরের নবরত্ন সভার সদস্য বীরবলের আসল নাম কী?
উঃ আকবরের নবরত্ন সভার সদস্য বীরবলের আসল নাম মহেশ দাস।
42. দাক্ষিণাত্যে কোন্দুইরাজ্য ঔরঙ্গজেবের আমলে মুঘল সাম্রাজ্যভুক্ত হয় ?
উঃ দাক্ষিণাত্যের দুই রাজ্য বিজাপুর ও গােলকোন্ডা ঔরঙ্গজেবের আমলে মুঘল সাম্রাজ্যভুক্ত হয়।
43. কার রাজত্বকালে মুঘলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়?
উঃ শাহজাহানের রাজত্বকালে মুঘলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়।
44. সিংহাসন নিয়ে শাহজাহানের কোন্ দুই পুত্রের মধ্যে সামুগড়ের যুদ্ধ বাঁধে?
উঃ সিংহাসন নিয়ে শাহজাহানের দুই পুত্র ঔরঙ্গজেব ও দারাশিকোহর মধ্যে সামুগড়ের যুদ্ধ বাঁধে।
45. ১৭০৭ খ্রিস্টাব্দ কী জন্য গুরুত্বপূর্ণ?
উঃ ১৭০৭ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটার জন্য বছরটি গুরুত্বপূর্ণ।
46. ‘মারওয়াড়’ শব্দটি কোন্ কথা থেকে এসেছে?
উঃ ‘মরুওয়াড়’ (মরু অঞ্চল) কথা থেকে মারওয়াড়' শব্দটি এসেছে।
47. আকবর জিজিয়া কর তুলে নেওয়ার একশাে বছর পরে কে আবার জিজিয়া কর চাপিয়েছিলেন?
উঃ আকবর জিজিয়া কর তুলে নেওয়ার একশাে বছর পরে ঔরঙ্গজেব আবার জিজিয়া কর চাপিয়েছিলেন।
48. ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন ?
উঃ ১৬৭৯ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন।
49. আসিরগড় দুর্গটি কোথায় অবস্থিত ছিল?
উঃ আসিরগড় দুর্গটি দাক্ষিণাত্যের খান্দেশে অবস্থিত ছিল।
50. খ্রিস্টীয় ষােড়শ শতকের দ্বিতীয় ভাগে দাক্ষিণাত্যে অবস্থিত কয়েকটি রাজ্যের নাম লেখাে।
উঃ খ্রিস্টীয় ষােড়শ শতকের দ্বিতীয় ভাগে দাক্ষিণাত্যে অবস্থিত কয়েকটি রাজ্য ছিল বিজাপুর, গােলকোন্ডা, আহমেদনগর, বেরার, বিদর ও খান্দেশ।
51. মুঘলরা কি ‘সুলতান’ শব্দটি একেবারেই ব্যবহার করত ?
উঃ মুঘল শাসকরা নিজেদের ক্ষেত্রে ‘সুলতান’ শব্দটি ব্যবহার না করলেও যুবরাজদের ক্ষেত্রে ‘সুলতান’ শব্দটি ব্যবহার করা হত।
52. গাজি কাদের বলা হত ?
উঃ ধর্মযােদ্ধাদের গাজি বলা হত।
53. মুঘল সাম্রাজ্যের মূল প্রশাসনিক আদর্শ কী ছিল?
উঃ মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল মূলত বিভিন্ন গােষ্ঠীকে সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তােলা।
Tags
History
