উত্তর: পৃথিবীর দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্তাকার এবং উত্তর-দক্ষিণে বিস্তৃত। যেহেতু সূর্যকে সামনে রেখে পৃথিবী প্রায় 24 ঘণ্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, তাই প্রতিটি দ্রাঘিমারেখাই 24 ঘণ্টায় একবার করে সূর্যের সামনে আসে। সূর্য যখন যে দ্রাঘিমারেখার মাথার ওপর অবস্থান করে সেখানে তখন মধ্যাহ্ন বা বেলা 12 টা হয়। এই মধ্যাহ্ন অনুসারে দিনের অন্য সময় গণনা করা হয়। একে স্থানীয় সময় বলে। সুতরাং, প্রতিটি দ্রাঘিমারেখায় 24 ঘণ্টায় একবার করে মধ্যাহ্ন হয় এবং তাই প্রতিটি দ্রাঘিমারেখার স্থানীয় সময়ও আলাদা। এজন্যই দ্রাঘিমারেখার পরিবর্তনের সঙ্গে স্থানীয় সময়েরও পরিবর্তন হয়।
Tags
Geography

