উত্তর: কোনাে দ্রাঘিমারেখায় সূর্য যখন ঠিক মাথার ওপরে আসে, তখন মধ্যাহ্ন হয় (বেলা 12 টা)। সেই অনুসারে যে সময় গণনা করা হয়, তাকেই স্থানীয় সময় (local time) বলা হয়। সুতরাং একই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রত্যেকটি অঞ্চলের স্থানীয় সময় সমান। এরপর এই মধ্যাহ্ন সময় অনুসারে দিনের অন্যান্য সময় গণনা করা হয়। একটি দেশের ওপর দিয়ে একাধিক দ্রাঘিমারেখা প্রসারিত হয় বলে স্থানীয় সময়ও অনেকগুলি হয়।
Tags
Geography

