উত্তর: বিভিন্ন দেশের প্রমাণ সময় আলাদা হওয়ার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে যােগাযােগ রক্ষায় যে অসুবিধার সৃষ্টি হয় তা দূর করতে মূলমধ্যরেখার (0°) স্থানীয় সময়কে ভিত্তি করে সারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রমাণ সময় হিসাব করা হয়। এই রেখাটি লন্ডনের কাছে অবস্থিত গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে প্রসারিত হয়েছে বলে মূলমধ্যরেখার সময়কে গ্রিনিচ গড় সময় বা Greenwich Mean Time বা GMT বলে। কোনাে স্থান পূর্ব গােলার্ধে অবস্থিত হলে, সেখানের স্থানীয় সময় GMT-এর থেকে এগিয়ে থাকে। আর, পশ্চিম গােলার্ধে অবস্থিত হলে সেখানে স্থানীয় সময় GMT-এর থেকে পিছিয়ে থাকে।
Tags
Geography

