উঃ পৃথিবীতে মােট চারটি ঋতু আছে— বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত।
1) বসন্তকাল: 21 মার্চ পৃথিবী ও সূর্য এমন অবস্থানে আসে যে— [a] সূর্যরশ্মি বিষুবরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। [b] ওই দিন পৃথিবীর সর্বত্র দিনরাতের দৈর্ঘ্য সমান হয় এবং দুটি মেরু থেকে সূর্যের দূরত্ব সমান হয়। [c] সব জায়গায় স্থানীয় সময় অনুযায়ী সকাল 6 টায় সূর্যোদয় ও সন্ধ্যা 6 টায় সূর্যাস্ত হয়। 21 মার্চের দেড় মাস আগে থেকে দেড় মাস পর পর্যন্ত উত্তর গােলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গােলার্ধে শরৎকাল হয়।
2) গ্রীষ্মকাল: 21 মার্চের পর পৃথিবী ধীরে ধীরে এমন একটি জায়গায় আসতে থাকে, যখন সূর্যরশ্মি ক্রমশ উত্তর গােলার্ধে লম্বভাবে পড়ে। 21 জুন পৃথিবী ও সূর্য এমনভাবে অবস্থান করে যে—[a] ওই দিন কর্কটক্রান্তিরেখার ওপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। [b] উত্তরমেরু সূর্যের দিকে সর্বাধিক ঝুঁকে থাকে এবং দক্ষিণমেরু সূর্য থেকে সর্বাধিক দূরে থাকে। [c] উত্তর গােলার্ধে সবচেয়ে বড়াে দিন ও সবচেয়ে ছােটো রাত হয়।21 জুনের দেড় মাস আগে থেকে দেড় মাস পর পর্যন্ত উত্তর গােলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গােলার্ধে শীতকাল হয়।
3) শরৎকাল: 23 সেপ্টেম্বর সূর্য এবং পৃথিবীর অবস্থান এমন হয় যে— [a] সূর্যের আলাে নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ে ফলে দিনরাতের দৈর্ঘ্য সমান হয়। [b] 21 মার্চের মতাে 23 সেপ্টেম্বরও বিষুব দিন। 23 সেপ্টেম্বরের দেড় মাস আগে থেকে দেড় মাস পর পর্যন্ত উত্তর গােলার্ধে শরৎকাল ও দক্ষিণ গােলার্ধে বসন্তকাল হয়।
4) শীতকাল: 22 ডিসেম্বর পৃথিবী ও সূর্য এমন অবস্থানে আসে যে— [a] সূর্যের আলাে মকরক্রান্তিরেখার ওপর লম্বভাবে পড়ে এবং উত্তরমেরু সূর্য থেকে সর্বাধিক দূরে থাকে। তাই উত্তর গােলার্ধে সবচেয়ে ছােটো দিন আর দীর্ঘতম রাত হয়। 22 ডিসেম্বরের দেড় মাস আগে থেকে দেড় মাস পর পর্যন্ত উত্তর গােলার্ধে শীতকাল ও দক্ষিণ গােলার্ধে গ্রীষ্মকাল হয়।
Tags
Geography
