1) 23 সেপ্টেম্বর পৃথিবীর উত্তর ও দক্ষিণ গােলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকে এবং ওই দিন মধ্যাহ্নে নিরক্ষরেখার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে, ফলে দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয়। উত্তর গােলার্ধে এই সময় শরৎকাল, একারণে 23 সেপ্টেম্বরকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলে।
2) 23 সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন একটা অবস্থানে আসে, যখন সূর্যের লম্বরশ্মি ক্রমশ দক্ষিণ গােলার্ধে পড়তে থাকে। ফলে দক্ষিণ গােলার্ধে দিন বড়াে আর রাত ছােটো হতে থাকে। সূর্যের দক্ষিণায়নের এই সময়টা উত্তর গােলার্ধে শীতকাল আর দক্ষিণ গােলার্ধে সবচেয়ে বেশি সূর্যালােক ও উত্তাপের কারণে গ্রীষ্মকালের আগমন ঘটে।
3) 22 ডিসেম্বর দক্ষিণায়নের শেষ পর্যায়ে পৃথিবী কক্ষপথের এমন অবস্থানে আসে যে দক্ষিণ গােলার্ধে মকরক্রান্তি রেখার (23%° দক্ষিণ অক্ষরেখা) ওপর সূর্যের লম্বরশ্মি পড়ে। এই দিন দক্ষিণ গােলার্ধে দিন সবথেকে বড়াে আর উত্তর গােলার্ধে দিন সবথেকে ছােটো হয়। কুমেরুবৃত্তে 24 ঘণ্টাই সূর্যকে দেখা যায় আর সুমেরুবৃত্তে 24 ঘণ্টাই অন্ধকার থাকে। 22 ডিসেম্বরকে মকরসংক্রান্তি বলা হয়।
Tags
Geography
