দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সমূহ

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সমূহ


1. কৌটিল্যের লেখা রাজনীতি সংক্রান্ত বইটির নাম কী ? 
উঃ কৌটিল্যের লেখা রাজনীতি সংক্রান্ত বইটির নাম ‘অর্থশাস্ত্র।
2. পলিটিক্স’ গ্রন্থের রচয়িতার নাম লেখাে।
উঃ পলিটিক্স’ গ্রন্থটির রচয়িতা হলেন অ্যারিস্ট। 
3. রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত যে-কোনাে দুটি সমাজবিজ্ঞানের নাম লেখ ।
উঃ ইতিহাস ও অর্থনীতি হল রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত দুটি সমাজবিজ্ঞান। 
4. রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন চিন্তাবিদের নাম লেখাে৷ 
উঃ গার্নার ও গিলক্রিস্ট রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন।
5. রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও।
উঃ যে শাস্ত্র রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, রাষ্ট্রসম্পর্কীয় তত্ত্ব, রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক, সংবিধান, সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক আচরণ, ক্ষমতা, দ্বন্দ্ব, বিরােধ, প্রভাব প্রভৃতি বিষয়ে বিজ্ঞাননির্ভর আলােচনা ও মূল্যায়ন করে, তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে।
6. মার্কসবাদীদের মতানুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। 
উঃ মার্কসবাদীদের মতে, রাষ্ট্রবিজ্ঞান হল সমাজের উপরিকাঠামাের বিজ্ঞান। লেনিনের মতে, সব শ্রেণির সঙ্গে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক এবং এক শ্রেণির সঙ্গে অন্য আর-এক শ্রেণির সম্পর্কই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান।
7. কাদের মতে রাষ্ট্রই রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলােচ্য বিষয়? 
উঃ রবসন, ল্যাসওয়েল, অ্যালান আর. বল প্রমুখের মতে রাষ্ট্রই রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলােচ্য বিষয়।
8. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পিছনে যুক্তি কী?
উঃ রাষ্টবিজ্ঞান বিষয়টির বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও শ্রেণিবিভক্তিকরণ করা যায়। 
9. একজন সনাতনী উদারনীতিবাদীর নাম উল্লেখ করাে।
উঃ জন লক্ হলেন একজন সনাতনী উদারনীতিবাদী। 
10. মার্কসীয় মতে রাজনীতির মূল বিষয় কী ? 
উঃ মার্কসীয় মতে রাজনীতির মূল বিষয় হল শ্রেণিসংগ্রাম। 
11. রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটি কে প্রথম প্রয়ােগ করেন? 
উঃ রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটি প্রথম প্রয়ােগ করেন লাইবনিজ। 
13, পােলিস’ শব্দের অর্থ কী? 
উঃ ‘পােলিস’ শব্দের অর্থ নগররাষ্ট্র। 
15. মার্কসীয় মতে রাষ্ট্র কখন বিলুপ্ত হবে? 
উঃ মার্কসীয় মতে সাম্যবাদী সমাজব্যবস্থায় রাষ্ট্র বিলুপ্ত হবে।
12. কমিউনিস্ট মেনিফেস্টো’ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে? 
উঃ 1848 খ্রিস্টাব্দে ‘কমিউনিস্ট মেনিফেস্টো’ প্রকাশিত হয়েছে।
14. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন এমন দুজন প্রবক্তার নাম লেখাে। 
উঃ অ্যারিস্ট, লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন।
16. রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি সংজ্ঞা দাও। 
উঃ রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্র অতীতে কী ছিল তার ঐতিহাসিক অনুসন্ধান, বর্তমানে কেমন আকার নিয়েছে তার বিশ্লেষণাত্মক আলােচনা ও ভবিষ্যতে কী হবে তার রাজনৈতিক ও নীতিসম্মত আলােচনা।
17. উদারনীতিবাদীদের মতে রাজনীতি কী ? 
উঃ উদারনীতিবাদীদের মতে রাজনীতি হল শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম।
18. রাজনীতির মূল বিষয় কী? 
উঃ রাজনীতির মূল। বিষয় হল পরস্পর বিরােধী এক বা একাধিক এককের মধ্যেকার দ্বন্দ্ব নিরসন করা।
19. আধুনিক মতবাদে বিশ্বাসী দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখাে। 
উঃ আধুনিক মতবাদে বিশ্বাসী দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন রবার্ট ডাল এবং অ্যালান আর, বল।
20. রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য কার মাধ্যমে রূপায়িত হয়? 
উঃ সরকারের মাধ্যমে রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য রূপায়িত হয়।
21. রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলেছেন কে? 
উঃ লেনিন রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলেছেন। 
22. কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ? 
উঃ অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। 
23. নতুন রাজনৈতিক অর্থতত্ত্বের প্রবক্তা কে? 
উঃ নতুন রাজনৈতিক অর্থতত্ত্বের প্রবক্তা হলেন জে. এস. বুকানন।
24. লিবারালিজম গ্রন্থটি কার লেখা?
উঃ লিবারালিজম গ্রন্থটি এল. টি. হবহাউসের লেখা।
25. 1948 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলনে’ কোন্ কোন্ বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয় ?
উঃ 1948 খ্রিস্টাব্দে ‘আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলনে উল্লিখিত বিষয়গুলি রাষ্ট্রবিজ্ঞানের আলােচনার অন্তর্ভুক্ত করা হয়—(i) রাজনৈতিক তত্ত্ব; (ii) রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ; (iii) রাজনৈতিক দল, গােষ্ঠী, জনমত; (iv) আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি বিষয়সমূহ।
26. পলিটিক্স কথাটি কোন্ গ্রিক শব্দ থেকে এসেছে?
উঃ পলিটিক্স' কথাটি গ্রিক শব্দ ‘Polis’ বা ‘পােলিস’ থেকে এসেছে। 
27. মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম করাে।
উঃ মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদ হলেন সেন্ট টমাস অ্যাকুইনাস এবং প্যাড়ুয়ার মার্সিলিও। 
28. কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? 
উঃ অ্যালান আর. বলের মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ। 
29. রিপাবলিক’ গ্রন্থের রচয়িতার নাম লেখাে।
উঃ রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো। 
30. আচরণবাদের দুজন প্রবক্তার নাম লেখাে। 
উঃ আচরণবাদের দুজন প্রবক্তা হলেন ডেভিড ইস্টন ও গ্যাব্রিয়েল অ্যালমন্ড।
31. কার মতানুসারে রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলােচনা ? 
উঃ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ডি, ল্যাসওয়েলের মতে, রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলােচনা।
32. রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরােধী দৃষ্টিভঙ্গির নাম লেখাে। 
উঃ রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরােধী দৃষ্টিভঙ্গি হল উদারনীতিবাদ ও মার্কসবাদ।
33, UNESCO-র পুরাে কথাটি কী? 
উঃ UNESCO -র পুরাে কথাটি United Nations Educational, Scientific and Cultural Organisation
34. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরােধী দুজন প্রবক্তার নাম লেখাে। 
উঃ কোৎ, মেটল্যান্ড প্রমুখ আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরােধী।
35. রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে অভিজ্ঞতামূলক পদ্ধতির ওপর কারা গুরুত্ব দিয়েছেন?
উঃ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে অভিজ্ঞতামূলক পদ্ধতির ওপর গুরুত্ব দিয়েছেন ডেভিড ইস্টন, চার্লস মেরিয়াম প্রমুখ আচরণবাদী তাত্ত্বিকরা।
36. রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আলােচনার ক্ষেত্রে পর্যবেক্ষণমূলক পদ্ধতি গ্রহণের পক্ষপাতী ছিলেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখাে।
উঃ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আলােচনার ক্ষেত্রে পর্যবেক্ষণমূলক পদ্ধতি অনুসরণ করেছেন লর্ড ব্রাইস, লাওয়েল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী।
37. প্রথম রাজনীতি বিজ্ঞানী কাকে বলা হয় ? 
উঃ অ্যারিস্টটল হলেন প্রথম রাজনীতি বিজ্ঞানী। 
38. কে অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে অভিহিত করেন ? 
উঃ রাষ্ট্রবিজ্ঞানী ম্যাক্সি অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে অভিহিত করেছিলেন।
39. একেশ্বরবাদ কোন যুগে প্রাধান্য লাভ করে?
উঃ মধ্যযুগে একেশ্বরবাদ প্রাধান্য লাভ করে। 
40. রাজনীতিকে কে একটি ব্যাপক শাস্ত্র হিসেবে অভিহিত করেছিলেন?
উঃ সেন্ট টমাস অ্যাকুইনাস রাজনীতিকে একটি ব্যাপক শাস্ত্র হিসেবে অভিহিত করেছিলেন ।



Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال