পশ্চিমবঙ্গ কি একটি রাষ্ট্র ? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর : পশ্চিমবঙ্গকে ইংরেজিতে state বলে অভিহিত করা হলেও রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্যের আলােকে বিচার করলে বােঝা যায় পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয়। এটি স্বাধীন ও সার্বভৌম ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। নীচে রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্যের নিরিখে বিষয়টি আলােচনা করা হল ---
1) জনসমষ্টি : যে-কোনাে রাষ্ট্রগঠনের প্রাথমিক শর্ত হল জনসমষ্টি। একটি রাষ্ট্রের জনসমষ্টি ক্ষুদ্র হতে পারে আবার বৃহৎও হতে পারে। ভারত রাষ্ট্রের মতাে পশ্চিমবঙ্গেও বিভিন্ন জাতিধর্ম ও বর্ণের মানুষ বসবাস করেন। সুতরাং, রাষ্ট্র গঠনের প্রাথমিক শর্ত পশ্চিমবঙ্গে বর্তমান। 
2) নির্দিষ্ট ভূখণ্ড : প্রত্যেক রাষ্ট্রই একটি নির্দিষ্ট আয়তনের ভূখণ্ড নিয়ে গঠিত হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রত্যেক রাষ্ট্রেরই নির্দিষ্ট ভৌগােলিক সীমানা রয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গেরও নিজস্ব ভৌগােলিক সীমানা আছে। এর আয়তন ৪8,751 বর্গকিমি। সুতরাং, রাষ্ট্রের দ্বিতীয় উপাদানটিও পশ্চিমবঙ্গে বর্তমান।
3) সরকার : রাষ্ট্র একটি বিমূর্ত সত্তা। সরকারের মাধ্যমেই তা বাস্তব হয়ে ওঠে। এই সরকার বিভিন্ন প্রকারের (এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, সংসদীয়, রাষ্ট্রপতিশাসিত) হতে পারে। সরকার রাষ্ট্র গঠনের একটি অপরিহার্য উপাদান। পশ্চিমবঙ্গের একটি সরকার রয়েছে। প্রতি পাঁচ বছর অন্তর বিধানসভা নির্বাচনের মাধ্যমে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের ভিত্তিতে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীগণসহ সরকার গঠিত হয়। সুতরাং, রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদানটিও পশ্চিমবঙ্গে বর্তমান।
4) সার্বভৌমিকতা : সার্বভৌমিকতা যে-কোনাে রাষ্ট্রের অপরিহার্য উপাদান। সার্বভৌমিকতার অর্থ হল নিজস্ব ভৌগােলিক সীমানার মধ্যে প্রত্যেক রাষ্ট্রই চূড়ান্ত স্বাধীন এবং সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অন্য রাষ্ট্র কোনাে প্রকার হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গের সার্বভৌমিকতা নেই। সার্বভৌম ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের যে-কোনাে অভ্যন্তরীণ নীতি নির্ধারণ বা সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রীয় সরকার নির্দেশ জারি করতে পারে। এই সকল নির্দেশ ও অধ্যাদেশ পালনের ক্ষেত্রে অধিকাংশ সময়ই অন্যান্য রাজ্য সরকারের মতাে পশ্চিমবঙ্গ সরকারও বাধ্য থাকে। এ ছাড়া কোনােরূপ গােলযােগ বা বিদ্রোহের আশঙ্কা থাকলে ভারতের রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে ‘জরুরি অবস্থা জারি করতে পারেন। এমতাবস্থায় পশ্চিমবঙ্গের শাসনভার সরাসরি রাষ্ট্রপতি নিজের হাতে নিতে পারেন। সুতরাং, রাষ্ট্রের অন্য সমস্ত বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের থাকলেও সার্বভৌমিকতা না থাকায় পশ্চিমবঙ্গকে ‘রাষ্ট্র হিসেবে অভিহিত করা যায় না। এটি ভারতের 29টি অঙ্গরাজ্যের মধ্যে একটি।

একইভাবে বিচার করলে দেখা যাবে বিহার, ত্রিপুরা, সিকিম প্রভৃতি রাষ্ট্র নয়, এগুলি ভারত রাষ্ট্রের অঙ্গরাজ্য মাত্র।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال