উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর সােমপ্রকাশ প্রথম প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।
সােমপ্রকাশ একটি সাপ্তাহিক, রাজনৈতিক পত্রিকা ছিল। নীলকরদের অত্যাচার, বিধবাবিবাহ প্রচলন, স্ত্রীশিক্ষার প্রসার প্রভৃতি বিষয়ে রাজনৈতিক ধ্যানধারণা এই পত্রিকায় প্রকাশিত হতে থাকে। রাজনীতি ছাড়া সাহিত্য-সমালােচনামূলক লেখাও এটিতে প্রকাশিত হত। পত্রিকাটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল।
Tags
History
