উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় ‘সােমপ্রকাশ নামক সাপ্তাহিক সংবাদপত্রটি প্রকাশিত হওয়ার পর ১৮৭৮ খ্রিস্টাব্দে বড়ােলাট লর্ড লিটন কর্তৃক জারি হওয়া ভার্নাকুলার । প্রেস অ্যাক্ট অনুযায়ী সরকারের সমালােচনাকারী পত্রিকা হিসেবে সােমপ্রকাশের প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। অতঃপর ১৮৮০ খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ প্রত্যাহিত হলে পুনরায় এই পত্রিকার প্রকাশনা শুরু হয়। কিন্তু ক্রমশ এর জনপ্রিয়তা হ্রাস পেতে থাকায় শেষ পর্যন্ত ১৮৯৮ খ্রিস্টাব্দে এই পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।
Tags
History
