উত্তর: কালীপ্রসন্ন সিংহ ছিলেন কলকাতার এক জমিদার বংশের সন্তান। তিনি ছিলেন মহাভারতের বাংলা অনুবাদক। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের দায়ে রেভারেন্ড লং-এর জরিমানার টাকা কালীপ্রসন্ন মিটিয়ে দেন। হুতােমর্পাচার নক্সা’ রচনার মধ্যে দিয়ে তিনি তৎকালীন সমাজের প্রকৃত চিত্র তুলে ধরেন। মাত্র তিরিশ বছরের (১৮৪০-১৮৭০ খ্রিস্টাব্দ) জীবনকালে কালীপ্রসন্ন বাংলা সাহিত্যে নিজস্ব স্থান করে নিয়েছেন। তাই ভাষাশিল্পী হিসেবে তিনি আমাদের কাছে পরম শ্রদ্ধেয়।
Tags
History
