উত্তর: কালীপ্রসন্ন সিংহের হুতােমপ্যাঁচার নক্সা’-র মধ্যে দিয়ে উনবিংশ শতাব্দীর বাংলার সামাজিক চিত্রটি জানা যায়। ১৮৬২ খ্রিস্টাব্দে এটির প্রথম খণ্ড প্রকাশিত হওয়ার তিন বছর পর (১৮৬৫ খ্রিস্টাব্দ) দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হয়। হুতােমপ্যাঁচার নক্সা’ সেই সময়ের কলকাতার ধনী, মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের কথা তুলে ধরে। ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধেও তিনি কলম ধরেছিলেন।
Tags
History
