উত্তর: ইতিহাসচর্চায় ঐতিহাসিক ও চর্চিত বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আধুনিক ও পূর্বেকার ইতিহাসচর্চার পার্থক্য হলপ্রথমত, পূর্বেকার ইতিহাসচর্চায় রাজা ও রাজনৈতিক ঘটনাগুলি বেশি গুরুত্বপূর্ণ স্থান নিত, আধুনিক ইতিহাসচর্চায় সামাজিক ও অন্যান্য ঐতিহাসিক বিষয় বেশি গুরুত্বপূর্ণ স্থান নেয়। দ্বিতীয়ত, পূর্বেকার ইতিহাসচর্চায় ঐতিহাসিক বিশ্লেষণের পদ্ধতি এবং বিষয়বস্তুর স্বল্পতা পরিলক্ষিত হয়, কিন্তু আধুনিককালের বহু ঐতিহাসিক দৃষ্টিকোণ এবং ইতিহাসের সূক্ষ্মতর অংশে পৌঁছােনাের চেষ্টা পরিলক্ষিত হয়।
Tags
History
