উত্তর: আধুনিক ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ হল নিম্নবর্গীয় ইতিহাসচর্চা। এই পদ্ধতিতে নীচ থেকে ইতিহাসচর্চার বিষয়টি গুরুত্ব পায়। সমাজজীবনের বহু আপাততুচ্ছ ঘটনা এবং আন্দোলনের নিম্নস্তরের মানুষের নেতৃত্ব দেবার বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। রণজিৎ গুহ, পার্থ চ্যাটার্জি,গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী প্রমুখ ঐতিহাসিক এই ধরনের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত।
Tags
History
