উত্তর: দেশে ইংরেজ আমলে পাস হওয়া অরণ্য আইনের বিরুদ্ধে অরণ্যচারী উপজাতি সম্প্রদায়ের মানুষেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। তাদের চিরাচরিত জীবনযাত্রায় নানা পরিবর্তন এসেছিল। এই সময় দুটি পর্বে বিদ্রোহ হয়েছিল। ১৮০০ খ্রিস্টাব্দে চেরাে অভ্যুত্থান, ১৮২১ খ্রিস্টাব্দে হাে-দের বিদ্রোহ, কোল বিদ্রোহ (১৮২০-৩৭ খ্রিস্টাব্দ), সাঁওতাল বিদ্রোহ (১৮৫৬-৫৭ খ্রিস্টাব্দ), অযােধ্যার জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ (১৭৭৮-৮১ খ্রিস্টাব্দ), ত্রিবাঙ্কুরে ভেলু থাম্পি বিদ্রোহ (১৮০৯ খ্রিস্টাব্দ)। এই বিদ্রোহগুলি ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল।
Tags
History
