উত্তর: চুয়াড়রা ছিল জঙ্গলমহলের অরণ্যচারী আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঔপনিবেশিক শাসনাধীনে চুয়াড়রা বিদ্রোহী হয়ে উঠেছিল। এই বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি হল ----
(১) এই বিদ্রোহে স্থানীয় জমিদাররা চুয়াড়দের সমর্থন জানিয়েছিল।
(২) এই বিদ্রোহ ছিল ভারতের প্রথম আদিবাসী বিদ্রোহ।
(৩) চুয়াড়রা কৃষিকাজ করত বলে একে কৃষক বিদ্রোহ বলা চলে।
(৪) চুয়াড় বিদ্রোহ ছিল একটি স্বতঃস্ফুর্ত বিদ্রোহ। (৫) চুয়াড়রা ঔপনিবেশিক আইনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছিল।
Tags
History
