উত্তর: ১৮৩১-৩২ খ্রিস্টাব্দে বিহারের ছােটোনাগপুর অঞ্চলের কোলরা বিদ্রোহী হয়ে উঠেছিল। রাঁচি জেলার ওরাওঁ ও মুন্ডা সম্প্রদায়ের মানুষেরা প্রথম বিদ্রোহ ঘােষণা করে। কোলরা ক্ষিপ্ত হয়ে সরকারি কর্মচারীদের হত্যা করে। এমনকি কোনাে মহাজন কোলদের হাতে ধরা পড়লে তাকে দেবতার সামনে বলিও, দেওয়া হত। হাজারিবাগ, সিংভূম, মানভূম, পালামৌ প্রভৃতি অঞলে বিদ্রোহ বিস্তারলাভ করে। তিরধনুক, বল্লম নিয়ে কোলরা বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ে। চার্লস মেটকাফ বলেন যে, ইংরেজ শাসন ধ্বংস করাই ছিল এই বিদ্রোহের প্রধান উদ্দেশ্য।
Tags
History
