উত্তর: ১৮৫৫-৫৬ খ্রিস্টাব্দে সংঘটিত সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি হল—
(১) এই বিদ্রোহে মুখ্যত সাঁওতালরা অংশ নিলেও বহু নিম্নবর্গের হিন্দু সম্প্রদায়ের মানুষরাও অংশ নিয়েছিল।
(২) সাঁওতাল বিদ্রোহের পিছনে ধর্মীয় উদ্দীপনা কাজ করেছিল।
(৩) শালগাছ ছিল এই বিদ্রোহের প্রতীক।
(৪) উপজাতি বিদ্রোহ হিসেবে সাঁওতাল বিদ্রোহ স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী।
(৫) এই বিদ্রোহ সাঁওতালদের আলাদা উপজাতি হিসেবে স্বীকৃতি দেয়।
Tags
History
