উঃ দুটি আলাদা আলাদা ঘনত্বের মাধ্যমের সংযােগস্থলে যে তল থাকে ঐ মাধ্যমদ্বয়ের বিভেদ তল বলে। একটি কাচের গ্লাসে কিছুটা জল ঢালা হল। এবার গ্লাসের গা বেয়ে ধীরে ধীরে নীল রংয়ের কিছুটা কেরােসিন তেল ঢালা হল। জল যেখানে শেষ হয়েছে এবং কেরােসিন সেখানে শুরু হয়েছে সেখানে গােল নীল রংয়ের তলটিই হল জল ও কেরােসিনের বিভেদ তল।
Tags
Physical Science
