উত্তর: রামমােহন রায় প্রতিষ্ঠিত ব্রাসভা’ (১৮২৮ খ্রিস্টাব্দ) ১৮৩০ খ্রিস্টাব্দে ‘ব্রাম্মসমাজ’-এ রূপান্তরিত হয়। তার মৃত্যুর পর ব্রাম্মসমাজ আন্দোলনের নেতৃত্ব দেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন। কিন্তু উভয়ের মধ্যে মতানৈক্য হওয়ায় ১৮৬৬ খ্রিস্টাব্দে ব্রাম্মসমাজ বিভাজন ঘটে। দেবেন্দ্রনাথের ব্রাম্মসমাজ ‘আদি ব্রাম্মসমাজ এবং কেশবচন্দ্রের ব্রাম্মসমাজ ‘ভারতবর্ষীয় ব্রাম্মসমাজ’-এ পরিণত হয়। পরবর্তীকালে শিবনাথ শাস্ত্রী, আনন্দমােহন বসু প্রমুখ ব্যক্তি সাধারণ ব্রাম্মসমাজ’ (১৮৭৮ খ্রিস্টাব্দ) এবং কেশবচন্দ্র নববিধান ব্রাম্মসমাজ’ (১৮৮০ খ্রিস্টাব্দ) গঠন করেন। ফলে পুনরায় ব্রাহ্রসমাজের বিভাজন ঘটে।
Tags
History
