উত্তরঃ রাজা রামমােহন কর্তৃক প্রতিষ্ঠিত ব্রাহ্মসমাজ উনবিংশ শতাব্দীতে সমাজসংস্কারের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। ব্রাহ্মসমাজের সমাজসংস্কারমূলক কর্মসূচিগুলির মধ্যে উল্লেখযােগ্য দুটি কর্মসূচি হল—
(১) ব্রাহ্মসমাজের সদস্যরা জাতিভেদপ্রথা, অস্পৃশ্যতা ইত্যাদির বিরুদ্ধাচারণ করেন। তাদের এই প্রচেষ্টা সঠিকভাবে সফল না হলেও এর প্রভাব সমাজের ব্যাপক অংশে পড়েছিল।
(২) ব্রাহ্মসমাজের সদস্যরা নারীশিক্ষার প্রসার, বহুবিবাহ ও বাল্যবিবাহের বিরুদ্ধেও প্রচার চালান।
Tags
History
