মধুসূদন গুপ্ত: মধুসূদন গুপ্ত মানুষের শবব্যবচ্ছেদের ক্ষেত্রে পাশ্চাত্য চিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রথম ভারতীয় ডাক্তার হিসেবে বিখ্যাত। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর প্রচলিত সামাজিক বেড়াজাল অতিক্রম করে তিনি মানুষের শবব্যবচ্ছেদ করতে এগিয়ে আসেন। ১৮৩৬ খ্রিস্টাব্দের ২৮ অক্টোবর তিনি ভারতে প্রথম শবব্যবচ্ছেদ করেন। এই কাজে তাকে সাহায্য করেন দ্বারকানাথ গুপ্ত, নবীনচন্দ্র মিত্র প্রমুখ মেডিকেল কলেজের ছাত্ররা। এই কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন প্রশাসক ফোর্ট উইলিয়াম থেকে বন্দুকে অগ্নিসংযােগ করে তাকে সম্মানিত করেন।
Tags
History
