উত্তর: জার্মানদের আদি বাসস্থান ছিল স্ক্যান্ডিনেভিয়ায়। সম্ভবত ১০০০ খ্রিস্টপূর্বে জার্মানরা স্ক্যান্ডিনেভিয়া পরিত্যাগ করে দানিয়ুব ও রাইন নদীর তীরে বসবাস শুরু করে। আনুমানিক ৩৭৫ খ্রিস্টাব্দে হুনদের আক্রমণ থেকে রক্ষা পেতে ও প্রয়ােজনীয় খাদ্যবস্তুর সন্ধানে জার্মানরা ইউরােপের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ফ্রাঙ্করা রাইন নদীর তীরে, স্যাক্সন ও কেল্টরা ইংল্যান্ডে, ভিসিগথরা স্পেনে, লম্বার্ডরা দক্ষিণ ইটালিতে, ভ্যান্ডালরা উত্তর আফ্রিকায় ও দক্ষিণ স্পেনে এবং অস্ট্রোগথরা মধ্য ইটালিতে বসবাস শুরু করে।
Tags
History
