উত্তর :যিশুখ্রিস্টের জন্মের চারশাে বছর থেকে সাতশাে বছর পর্যন্ত সময়কে ঐতিহাসিকরা অন্ধকারময় যুগ বলে চিহ্নিত করেছেন। কিন্তু বর্তমান ঐতিহাসিকরা তা বিশ্বাস করেন না। ৪৭৬ খ্রিস্টাব্দে জার্মান আক্রমণে রােম সাম্রাজ্যের পতন হলেও অরাজকতা ক্ষণস্থায়ী ছিল। ইউরােপে জ্ঞানের চর্চা কখনােই পুরােপুরি স্তব্ধ হয়নি। খ্রিস্টান মঠ ও চার্চগুলি শিক্ষা ও সংস্কৃতির ধারক ও বাহকে পরিণত হয়েছিল। মঠগুলির গ্রন্থাগারে বহু মূল্যবান গ্রন্থ থাকত। সন্ন্যাসীরা এই সময় মূল্যবান পুঁথি সযত্নে রক্ষা করতেন। তাছাড়া মানুষের নৈতিক চরিত্রের উন্নয়নে খ্রিস্টান সন্ন্যাসীরা নজর দিতেন, মানুষের শুভ চেতনার বিকাশ ঘটাতে তারা সাহায্য করতেন। তাই মধ্যযুগ পুরােপুরি অন্ধকার যুগ ছিল না।
Tags
History
