উত্তর : প্রথমতঃ, মধ্য এশিয়ার দুর্ধর্ষ উপজাতি হুনরা প্রায় চীনের উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে চীনে লুঠতরাজ চালাত। পরে চীন হুনদের বাধা দিলে তারা রাশিয়ার ভলগা নদী পেরিয়ে জার্মান উপজাতিদের উপর আক্রমণ শুরু করে। ফলে হুন আক্রমণ থেকে দূরে থাকতে জার্মানরা রােমান সাম্রাজ্যের মধ্যে বসবাস শুরু করে।
দ্বিতীয়তঃ, নিজস্ব কৃষিকাজের মাধ্যমে উৎপাদিত খাদ্যসামগ্রীর মাধ্যমে জার্মানদের প্রয়ােজন পুরােপুরি মিটত না। খাদ্যের নিশ্চয়তার জন্য, তাই তারা রােমে চলে যায়। তৃতীয়ত, জার্মান বসতিগুলিতে প্রায়ই প্লাবন ও অনাবৃষ্টি হত, তাই জার্মানরা রােম সাম্রাজ্যে চলে যায় ।
Tags
History
