উত্তর : রােমান সম্রাটদের ব্যক্তিগত যােগ্যতা ও সুশাসনের ফলে রােমান সাম্রাজ্যের উন্নয়ন দ্রুত হলেও খ্রিস্টীয় দ্বিতীয় শতকের শেষার্ধে রােমান সাম্রাজ্যের অধঃপতন শুরু হয়। এই সময় জার্মান উপজাতিরা বিভিন্ন গােষ্ঠীতে বিভক্ত হয়ে রােম সাম্রাজ্যে প্রবেশ করতে থাকে। এদের আদি জীবিকা পশুপালন ও শিকার হলেও পরে তারা কৃষিতে আগ্রহী হয়। রােমের ধনসম্পদও তাদের আকৃষ্ট করে। এই সময় রােমে দাস ব্যবস্থা ভেঙে পড়লে শ্রমশক্তি ও সৈন্যবাহিনী গঠনের জন্য রােমানদের পক্ষে জার্মানদের সাহায্য অপরিহার্য হয়ে পড়ে। তাই সম্রাট মার্কাস অরেলিয়াস রােমান সাম্রাজ্যের সীমানার মধ্যে জার্মানদের বসবাসের অনুমতি দেন।
Tags
History
