উত্তর : মধ্যযুগের সূচনা ইউরােপ ও ভারতে প্রায় একই সময়ে হলেও উভয় স্থানেই আর্থিক ও সামাজিক ক্ষেত্রে কিছু পার্থক্য ছিল।
(ক) আর্থিক ক্ষেত্রে
(১) ইউরােপে জার্মান জমিদাররা সব জমির মালিক ছিলেন। কিন্তু ভারতে সামন্ত রাজাগণ ছিলেন জমির প্রভু।
(২) ইউরােপে চাষিরা তাদের পরিবার নিয়ে জমিদারের এলাকায় স্বাধীনভাবে বাস করতে পারত। ভারতে তাদের সেই সুযােগ ছিল না।
(৩) জার্মান জমিদারগণ ব্যারন নামে পরিচিত ছিলেন। ভারতের ভূস্বামীরা সামন্ত রাজা নামে পরিচিত ছিলেন।
(খ) সামাজিক ক্ষেত্রে
(১) ইউরােপে দাস প্রথা বিলুপ্ত হলেও ভারতের ক্রীতদাস প্রথা ধনী শ্ৰেষ্ঠীদের গৃহে চালু ছিল।
(২) ইউরােপীয় সমাজের আমূল পরিবর্তন সবক্ষেত্রে দ্রুত গতিতে হলেও ভারতে সামাজিক অগ্রগতি ধীরে ধীরে হয়।
(৩) ভারতে শিক্ষা-সংস্কৃতির প্রসারে বৌদ্ধমঠ ও হিন্দু মন্দির অগ্রণী ভূমিকা নেয়। ইউরােপে শিক্ষা-সংস্কৃতির প্রসারে চার্চ ছিল প্রধান।
(৪) মধ্যযুগে ইউরােপের সমাজ রাজা, সামন্ত, উপসামন্ত, স্বাধীন প্রজা ও ভূমিদাস ইত্যাদি শ্রেণিতে বিভক্ত থাকলেও ভারতের সমাজ ব্রাহ্মণ ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র—এই চার বর্ণে বিভক্ত ছিল।
Tags
History
