উত্তর : খ্রিস্টীয় পঞ্চম শতকের মাঝামাঝি সময়কালে দুর্ধর্ষ হুন জাতি আক্রমণ করলে ভারতবর্ষে গুপ্ত সাম্রাজ্যের ভিত নড়ে ওঠে । গুপ্ত যুগের শেষ শক্তিশালী রাজা ছিলেন বুধগুপ্ত । বুধগুপ্তের রাজত্বকাল পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যের অস্তিত্ব বজায় ছিল। কিন্তু তার পরবর্তী শাসকরা ছিল অযােগ্য। ফলে দেশ জুড়ে অরাজকতা দেখা যায়।
এইসময় ভারতের আর্থসামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। ক্রীতদাস প্রথা অবলুপ্ত হলেও ধনী শ্রেষ্ঠীদের গৃহে তা চালু থাকে। এমতাবস্থায় ভূস্বামীরা শক্তিশালী হয়ে স্বাধীন সামন্ত রাজায় পরিণত হয়, তারা হয়ে ওঠেন চাষি ও তার পরিবারের ভাগ্যনিয়ন্তা।
চাষিদের জীবন ধীরে ধীরে জমির সাথে জড়িয়ে যায়। জমিকেন্দ্রিক তাদের জীবন পরিচালিত হয়। এই ব্যবস্থাকে সামন্তপ্রথা বলে। এই প্রথা রাজাকে সর্বক্ষমতার অধিকারী করে, এছাড়া গুপ্ত রাজারা উপজাতি সর্দারদের পরাজিত করে তাদের কাছ থেকে আনুগত্য ও কর প্রদানের প্রতিশ্রুতি আদায় করেন। পরে গুপ্ত রাজারা এইসব সর্দারদের পুনঃপ্রতিষ্ঠা দিলে ভারতে সামন্ততন্ত্রের সূচনা ঘটে।
Tags
History
