উত্তর: ৪৭৬ খ্রিস্টাব্দে অডােয়েকার পশ্চিম রােমান সাম্রাজ্যের পতন ঘটালে ইউরােপে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সবক্ষেত্রেই পরিবর্তন দেখা যায়। এসময় প্রাচীন যুগের দাস ব্যবস্থার পতন ঘটে ও ধীরে ধীরে সামন্ততন্ত্রের উদ্ভব ঘটে। রােমান ও জার্মান সংস্কৃতির সমন্বয়ে এক নতুন সামাজিক রীতিনীতি গড়ে ওঠে। জার্মানরা ছিল কঠোর পরিশ্রমী। তারা জমির মালিক হলে উৎপাদনেও পরিবর্তন হয়।
দ্বিতীয়ত, জার্মানরা ভূস্বামী হয়ে চাষিদের কাজে অনেক স্বাধীনতা দেয়। চাষিরা তাদের পরিবার নিয়ে জমিদারের এলাকায় বাস করত ও উৎপাদিত ফসল পেত। এইভাবে সামন্ততন্ত্রের উদ্ভব ঘটে।
তৃতীয়ত, পশ্চিম রােমান সাম্রাজ্যের পতন চার্চের ক্ষমতাকে হ্রাস করতে পারেনি। চার্চগুলি সে সময় হয়ে উঠেছিল শিক্ষা-সংস্কৃতির ধারক ও বাহক। শিক্ষা-সংস্কৃতির প্রসারে চার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এইসব পরিবর্তনের জন্য রােম সাম্রাজ্যের পতনকে নতুন যুগ বলে অভিহিত করা হয়।
Tags
History
