রােমান সাম্রাজ্যের পতনের কারণগুলি কী কী?

উত্তর: ৪৭৬ খ্রিস্টাব্দে অডােয়েকার নামক জার্মান সেনাপতি শেষ রােমান সম্রাট রােমুলাস অগাস্টুলাসকে পরাজিত করে পশ্চিম রােমান সাম্রাজ্যের পতন ঘটান। নানাবিধ কারণে পশ্চিম রােমান সাম্রাজ্য ভেঙে পড়ে।

প্রথমত, দাস মালিকদের পাশবিক অত্যাচার ও শােষণে দাসরা বিদ্রোহের পথে পা বাড়ায়। একের পর এক সংঘবদ্ধ দাস বিদ্রোহ দাস ব্যবস্থাকে ধীরে ধীরে দুর্বল করে তুললে রােমান সাম্রাজ্যের ভিত নড়বড়ে হয়ে যায়।
দ্বিতীয়ত, জার্মান বর্বর জাতিগুলির একের পর এক আক্রমণ পশ্চিম রােমান সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। অযােগ্য রােমান শাসকরা বহিরাক্রমণ প্রতিহত করতে অক্ষম ছিলেন।
তৃতীয়ত, রােম সাম্রাজ্যের প্রধান শক্তি তথা স্থায়িত্ব নির্ভরশীল ছিল ভূমধ্যসাগরীয় বাণিজ্য, সর্বজনীন শান্তি, শৃঙ্খলাবােধ ও সৈন্যবাহিনীর উপর। কিন্তু পরে এই সব কটি ক্ষেত্রেই ভাঙন দেখা যায়। 
চতুর্থত, ঐ সময় দেশে দুর্ভিক্ষ, মহামারি সাম্রাজ্যের ভিতকে দুর্বল করে তােলে। সম্রাটদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রজারাও বিদ্রোহে সামিল হলে রােমান সাম্রাজ্যের পতনের পটভূমি রচিত হয়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال