উত্তর : ইউরােপের ইতিহাসে ৪৭৬ খ্রিস্টাব্দে পশ্চিম রােমান সাম্রাজ্যের পতনের সময় থেকে ১৪৫৩ খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনােপলের পতনকালকে মধ্যযুগ বলা হয়। প্রাচীন যুগে ইউরােপের আর্থ-সামাজিক ব্যবস্থার ভিত্তি ছিল দাস ব্যবস্থা। পরবর্তীকালে অভিজাত ভূস্বামীদের অত্যাচারে দাস বিদ্রোহ শুরু হলে দাস প্রথা দুর্বল হয়ে পড়তে থাকে। রােমান সাম্রাজ্য পুর্ব ও পশ্চিম এই দুইভাগে ভাগ হয়ে যায়। অবশেষে ৪৭৬ খ্রিস্টাব্দে অডােয়েকার নামে এক জার্মান সেনাপতি শেষ রােমান সম্রাট রােমুলাস অগাস্টুলাসকে পরাজিত করে পশ্চিম রােম সাম্রাজ্যের পতন ঘটান। এর ফলেই ধীরে ধীরে প্রাচীন ইউরােপের সামাজিক কাঠামাে ভেঙে যেতে থাকে। সামন্ততন্ত্রকে কেন্দ্র করে ইউরােপে মধ্যযুগ আবর্তিত হয়।
Tags
History
