উত্তর : ৪৭৬ খ্রিস্টাব্দে পশ্চিম রােমান সাম্রাজ্যের পতনের ফলে গােটা ইউরােপে এক রাজনৈতিক অচলাবস্থা নেমে আসে। বর্বর জাতির আক্রমণে অনিশ্চয়তা দেখা যায়। চারদিকে নিরাপত্তার অভাব পরিলক্ষিত হয়। সুদৃঢ় কেন্দ্রীয় শক্তির অভাবে সাধারণ মানুষ বড়াে বড়াে অভিজাত ভূস্বামীদের আশ্রয়ে নিরাপত্তার সন্ধান করতে থাকে। এইভাবে অভিজাত প্রভুরা ধীরে ধীরে প্রশাসনিক ক্ষমতা লাভ করে সাধারণ মানুষকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তাদের আনুগত্য দাবি করে। ভূস্বামী অভিজাতরা এরপর জমি বন্দোবস্ত ও বণ্টনের মাধ্যমে সামন্ততন্ত্র গড়ে তোলে।
Tags
History
