উত্তরঃ মানুষের জীবনের ধারাবাহিক অগ্রগতিকে ইতিহাস বলে। সভ্যতার ধারা একইভাবে প্রবাহিত হতে থাকলে তার গতিবেগ মন্থর হলেও একেবারে স্তব্ধ হয়ে যায় না। আবার নতুনভাবে নতুন পথে এই গতিধারায় নতুনত্ব সঞ্চিত হয়। এইভাবে নতুন যুগ আবির্ভূত হয়। যুগ বিভাজন হঠাৎ করে একদিনে আসে না। মানুষের নানা প্রয়ােজন মেটাতে ধীরে ধীরে যুগ পরিবর্তিত হয়। এরও দীর্ঘকাল পরে আর্থ-সামাজিক রাজনৈতিক কাঠামাে পরিবাহিত হয়। বিগত যুগের আর্থসামাজিক কাঠামাে নতুন যুগে মিশে যায় নতুন রূপে।
Tags
History
