উত্তর: জাস্টিনিয়ান ছিলেন চিত্রশিল্পের ও কলার পৃষ্ঠপােষক। তাঁর রাজত্বকালে শিল্পকলায় ও স্থাপত্যবিদ্যায় রােমান সাম্রাজ্য উন্নতির চরম শিখরে উঠেছিল। তাই তাঁর রাজত্বকালকে সুবর্ণযুগ বলা হয়। তাঁর সাম্রাজ্যে প্রতিটি গৃহস্থের ঘরই ছিল বয়ন শিল্পকেন্দ্র। বাইজানটাইন মিনার কাজ ও মােজাইক শিল্পের জন্য বিখ্যাত ছিল। সাম্রাজ্যের সর্বত্র রাস্তাঘাট তৈরি করা হয়েছিল। জাস্টিনিয়ান অগ্নিদগ্ধ সেন্ট সােফিয়া গির্জার পুনর্নির্মাণ করেছিলেন যা তাঁর উল্লেখযােগ্য কীর্তি ছিল।
Tags
History
