বাইজানটাইন সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখাে।

উত্তর: জাস্টিনিয়ানের পরবর্তী শাসকরা ছিলেন দুর্বল, অকর্মণ্য ও বিলাসী। তাদের অপদার্থতায় শাসন ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেয়। সৈন্যরা বিদ্রোহী হয়ে ওঠে। জনগণ এর ফলে আতঙ্কিত হয়ে পড়ে। ধর্মমত ও আচার পদ্ধতি নিয়ে বিরােধ দেখা দেয়। সিরিয়া, মিশর প্রভৃতি দেশগুলি নিজ ধর্মকে কেন্দ্র করে বিচ্ছিন্ন হবার চেষ্টা করে। ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে পােপ ও রাজার মধ্যে বিরােধ ঘটে। ফলে খ্রিস্টজগৎ গ্রিক ধর্মসমাজ ও ক্যাথলিক ধর্মসমাজে বিভক্ত হয়ে যায়। রােমান সাম্রাজ্যের এই দুর্বল অবস্থায় সেলজুক তুর্কিরা রােম আক্রমণ করলে তার পতন ত্বরান্বিত হয়। অবশেষে ১৪৫৩ খ্রিস্টাব্দে অটোমান তুর্কিদের আক্রমণে কনস্ট্যান্টিনােপলের পতন ঘটে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال