উত্তর: মধ্যযুগের পৃথিবীর শ্রেষ্ঠ বাণিজ্যকেন্দ্র ছিল কনস্ট্যান্টিনােপল। এই সময় শিল্প ও বাণিজ্যের বিপুল বিস্তার হয়েছিল। উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া, ভারত ও চীনের সাথে বাণিজ্য চলত, মিশর থেকে হাতির দাঁত, সেনা ও ক্রীতদাস আমদানি করা হত। এছাড়া শস্য, পশম, মধু, মােম ও মূল্যবান পাথর আমদানি করা হত। রপ্তানি করা হত সূক্ষ্ম বস্ত্র, কাচ ও হাতির দাঁতের তৈরি নানা দ্রব্য। এছাড়া চীন দেশ থেকে রেশম আমদানি করা হত। রেশমের ক্ষেত্রে চীনের একচেটিয়া কারবার বন্ধ করতে জাস্টিনিয়ান উদ্যোগী হয়ে দুজন খ্রিস্টান যাজকের মাধ্যমে চীন থেকে গােপনে তঁতের বীজ ও গুটিপােকার ডিম আনার ব্যবস্থা করেন।
Tags
History
