উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত’ একটি রূপকধর্মী গল্প। নেমে আসে তাদের ওপর। এর বাইরের একটি আখ্যান আছে যা গৌণ, এবং অন্তর্নিহিত একটি অর্থ আছে যা মুখ্য। এখানে দেখা যায় যে, সর্বাঙ্গসম্পন্ন প্রাচীন সভ্যতার অবসানকালে আধুনিক যুগের আত্মবিশ্বাসহীন দেশবাসী নিজেদের ভবিষ্যতের কথা ভাবতে বসে প্রাচীন সভ্যতার ধর্মতন্ত্রকে আঁকড়ে ধরাই নিরাপদ বলে মনে করল। কিন্তু ধর্মশাস্ত্র তথা ধর্মতত্ত্ব যেহেতু অপরিবর্তনীয়, তাই কারও জন্য তার বিশেষ দুশ্চিন্তাও নেই। তবে, নিজস্ব প্রকৃতিগত কারণে যে দুএকজন মানুষ স্বাধীনভাবে ভাবার চেষ্টা করে, ধর্মতন্ত্রের শাস্তি ধর্মতন্ত্রের কারাগারে বন্দি ভারতবাসীর পাহারাদার হল পুরােহিতশ্রেণি। সেই কারাগারের পাঁচিল আসলে অন্ধ ধর্মমােহের বাধা, যার অবস্থান মানুষের মনে। ধর্মতন্ত্র নির্দেশিত শ্রমে অর্থাৎ যাগযজ্ঞ-পূজাঅর্চনা সহ যাবতীয় লােকাচারে দেশবাসী সবসময় ব্যস্ত থাকতে থাকতে শেষপর্যন্ত প্রতিবাদহীন ও ঠান্ডা হয়ে পড়ে। কিন্তু এতে দেশে দুঃখ-দারিদ্র থাকলেও শান্তি রয়ে যায়। সে শান্তি অবশ্য শ্মশানের শান্তি।
বিদেশিদের ঘানি ঘােরানাের ফলে তারা নিজেরা সমৃদ্ধ হয়। কিন্তু ধর্মতন্ত্রের ঘানি ঘুরিয়ে অর্থাৎ বিভিন্ন লােকাচার পালনের মধ্য দিয়ে ভারতবাসীধর্মতন্ত্রকেইশক্তিশালীকরেচলেছে, নিজেদেরনয়। এদিকে দু-একজন ভীরু দেশবাসী আত্মকর্তৃত্ব বা আত্মশক্তি লাভ করার ইচ্ছা প্রকাশ করলেও তা লাভ করার মানসিক শক্তি অর্জন করতে সক্ষম হয় না। আসলে জনসাধারণের আত্মশক্তির অভাব এবং ভয়ের কারণেই দেশে ধর্মীয় সংস্কার এবং ধর্মতন্ত্র বাসা বেঁধে রয়েছে। ধর্মতন্ত্রের অবস্থান আসলে ভীত দেশবাসীর অন্তরে বা মনেই।
Tags
Bengali
